• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৪
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
পৌর বিএনপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের টাইগার প্লাস কনফারেন্স রুমে পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ সমন্বক শেখ তারিকুল হাসান।
পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদীর স্বপ্ন, সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌরদত্ত, সাতক্ষীরা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাশ, সাধারণ সম্পাদক অসীম কুমার শানা,সহ পৌর বিএনপি ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেখ তারিকুল হাসান বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। সাতক্ষীরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্তের অন্যতম জনপদ। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। সাতক্ষীরা পৌরসভার মানুষের দীর্ঘদিনের সম্প্রীতি বরাবরের মতো অটুট থাকবে। এই বার সাতক্ষীরা পৌরসভায় ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্ভিঘ্নে পূজা উদযাপন করতে হবে সবার। আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে এবং থাকবে।
তিনি আরো বলেন,গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা এবং শৃঙ্খলা বজায় রাখবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। সর্বেপরি শারদীয় দুর্গাপূজাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com