• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

জবির আইন উপদেষ্টা হলেন সাতক্ষীরার সন্তান এড.মুরাদ

নিজস্ব প্রতিনিধি / ৮৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
সন্তান এড.মুরাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন সাতক্ষীরা সন্তান এডভোকেট আক্তার রসুল মুরাদ। এড. মুরাদের জন্ম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এডভোকেট মুরাদের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল খালেদ,মা মাবিয়া সুলতানা একজন গৃহিণী। তিনি ২০০২ সালে আশাশুনি হাই স্কুল থেকে এসএসসি,২০০৪ সালে সাতক্ষীরা ডে নাইট কলেজ থেকে এইচএসসি,২০০৮ সালে ঢাকা  বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও ২০০৯ সালে এলএলএম সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি মহামান্য হাইকোর্টে আইন পেশা শুরু করেন। বর্তমানে তিনি মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। আইন পেশার পাশাপাশি এড. মুরাদ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আইন সংক্রান্ত টক শো করে থাকেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা নিয়োগ পাওয়া তার প্রতিক্রিয়া জানতে চাইলে এডভোকেট মুরাদ কালবেলাকে বলেন, প্রথমে আমি মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে এমন একটা সম্মান জনক পদে বসার সুযোগ দিয়েছেন।
তিনি বলেন- এক্ষনে আমার বড় চাচাকে (মরহুম রুহুল আমিন) খুব মনে পড়ছে, আইন পেশার আসার পিছনে তার অবদান অনস্বীকার্য।
তিনি আরো বলেন,আমি আইনজীবী হিসেবে আমার নিজ এলাকার জনগনের জন্য কাজ করতে চাই। যারা অসহায় ও দরিদ্র তাদেরকে অনুরোধ করবো আপনারা যেকোনো বিপদে আমাকে জানাবেন আমি আপনাদের যাবতীয় আইনী সহযোগিতা দিয়ে আপনাদের পাশে থাকবো।
এসময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব যাতে সুষ্ঠ ভাবে পালন করতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com