• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

তালায় আলো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
তালায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২১ নভেম্বর সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম ও অপারেশন ম্যানেজার সিলভেস্টার মাইকেল মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

সংশ্লিষ্ট প্রকল্পের ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার তানিয়া মজুমদারের সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম ডেভলপমেন্ট ও মেল ম্যানেজার জেমস লিটন হালদার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ,আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, প্রজেক্ট অফিসার রনজিত দাস প্রমুখ।

উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঈমাম, পুরোহিতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com