• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২০
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
তালায় দুধ ব্যবসায়ীকে জরিমানা

তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক ভেজাল দুধ ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এই ব্যবসায়ীকে আটক করেন।

 

জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে।

 

এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি গ্লুকোজ মিশ্রিত দুধ পায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, নিরাপদ খাদ্য কত্তৃপক্ষের অফিস স্টাফ মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার মোঃ জিল্লুর রহমান।

 

তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com