• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

মণিরামপুরে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৪২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মণিরামপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মণিরামপুরে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোববার সকাল ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে বিগত ২০২২ সালে দুই শতক সরকারি জমি দখল করে ৬টি পাঁকা স্থাপনা (দোকান) নির্মাণ করা হয়।

 

অভিযোগ রয়েছে স্থানীয় মৃত রেজাউল করিমের ছেলে রিফাত ও তার পরিবারের লোকজন দূর্বাডাঙ্গা ইউনিয়ন
ছাত্রলীগের আহŸায়ক আবু সাঈদের নেতৃত্বে ওই জমি দখল করেন। দখলের পর সেখানে ছয়টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। সরকারি জমি দখলের সময় স্থানীয়রা বাধা দিলে রিফাতের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই সময় তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনায় তৎকালিন সময়ে অভিযোগ করা হলেও অৎানা কারণে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ নিয়াজ মাখদুম জানান, উপজেলার কোনা কোলা মৌজার-০১ নং খতিয়ানের ২৫৩ নং দাগে কাঁচা রাস্তা শ্রেণির প্রায় ২ শতাংশ দীর্ঘদিনের অবৈধ দখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়াসহ ব্যবসা করে আসছিল। উপজেলা ব্যাপি চলমাণ অবৈধ দখল মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নির্মিত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়াসহ উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়।

 

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করে। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com