• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
সর্বশেষ :
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৪১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ডুমুরিয়ায় ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন

ডুমুরিয়া পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় খুলনার ডুমুরিয়া পূবালী ব্যাংক উপ‌শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়।

 

পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।

 

পূবালী ব্যাংক ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মাদ সামসুদ্দোহা। বিশেষ অতিথির বক্তব্য দেন- পূবালী ব্যাংকের সহকারী কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম , এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান সরদার, মোঃ বাহাউদ্দিন মোল্লা, শেখ শওকত হোসেন, মেহেদী হাসান রাশেল, বিশ্বজিৎ কুণ্ডু,অক্ষয় কুমার দাস, শ্যামল দাসসহ‌ আরো অনেকে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক অফিসার আব্দুল আজিজ মিনা, উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন গুটুদিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইফতেখার সিদ্দিক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com