• রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৫
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটায় ইউএনওর অভিযানে পুশকৃত ৩মন চিংড়িসহ ২জন আটক

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
পুশকৃত ৩মন চিংড়িসহ ২জন আটক

দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে ৩মন পুশকৃত চিংড়িসহ ২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে পারুলিয়া মৎস্য সেডের আড়ত থেকে চিংড়িতে পুশ করার সময় পুশ করার যন্ত্রপাতিসহ তাদেরকে আটক করা হয়।

 

 

জানা গেছে, আমাদের দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস চিংড়ি। সাদা সোনাখ্যাত এই চিংড়ি রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। সেই সুনাম নষ্ট করতে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন চিংড়িতে সাবু ও জেলিসহ নানারকম অপদ্রব্য পুশ করে আসছে।

 

প্রশাসন এবিষয়ে বিভিন্ন সময়ে একাধিক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে৷ কিন্তু অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম কমানো যাচ্ছেনা। মঙ্গলবার ইউএনও মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে এই অভিযান পরিচালনা করেন।

 

এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন। অভিযানে পুশকৃত ৩ মন উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও দক্ষিণ পারুলিয়া গ্রামের প্রশান্ত ঘোষের ছেলে উত্তম ঘোষকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত চিংড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এবং আটককৃত ২জন অসাধু ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com