• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮
সর্বশেষ :
নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী

নগরঘাটায় মানব পাচার প্রতিরোধ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের হল রুমে সোমবার (৬ই জানুয়ারী) সকাল ১০টার সময় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থার উদ্যোগে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মানব পাচার প্রতিরোধ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল।

 

ইউপি সচিব মোঃ আমিনুর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, নবী-নওয়াজ সরদার, ডা: আব্দুল গফুর, নুরুজ্জামান মুকুল, ফারুক হোসেন, লক্ষীকান্ত মন্ডল, নগরঘাটা আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, মহিলা ওয়ার্ড সদস্য ছবিরন বিবি, চপলা রানীসহ মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

 

কর্মশালায় অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ নুর হোসেন মানবপাচার প্রতিরোধ, CTC সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, সারভাইভার সেবা, সম্পর্কে বিস্তরিত আলোচনা করেন।

 

উক্ত কর্মশালায় সহযোগিতা করেন অগ্রপথিক জুয়েল হোসেন রানা, সুমনা রানী বিশ্বাস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com