• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

“ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালি, আলোচনা, কম্বল বিতরণ ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫।

 

রবিবার (২৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫ এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ডিএসএমও ডা. নাসিরুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসাইন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, ও জেলা হেলথ নার্স ডালিয়া আক্তার ও লেপ্রসি মিশন বাংলাদেশের জেলা প্রতিনিধি খোকন বারোই।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। পরে কুষ্ঠ আক্রান্ত চিকিৎসাধীন ব্যাক্তিদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com