• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্যু আতংক, ঋণের বোঝা নিয়েই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবহাটা থানায় যোগ দিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি এইচ এম শাহীন চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক

মণিরামপুরে ট্রাকের চা পায় গৃহবধুসহ নি হ ত-২

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৪২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
ট্রাকের চাপায় গৃহবধুসহ নিহত-২

যশোরের মণিরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক গৃহবধুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন( ৪৫) ও ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম হোসেন(৫৫)।

 

জানা যায়, গৃহবধু রুপা খাতুন মঙ্গলবার দুপুরে পৌরশহর থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে যাওয়ার জন্য যাত্রীবাহী ভ্যানে ওঠেন। চারজন যাত্রী নিয়ে ভ্যানচালক রওনা হয়। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছুলে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ভ্যানটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক মোসলেম হোসেন।

 

এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রুপা খাতুনসহ তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু রুপা খাতুনকে মৃত ঘোষনা করেন। অন্য আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আহত দুইব্যক্তি হলেন নড়াইল জেলার জহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ইতিমধ্যে মৃতদেহ দুইটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পলিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com