• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

তালায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৬৮৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার তালায় আট দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

 

খেলায় সভাপত্বি করবেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেন প্রমূখ । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইউপি সদস্য আনারুল ইসলাম।

 

উক্ত খেলায় শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ও সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ অংশগ্রহন করেন। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়।

 

শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ৩-২ গোলে পরাজিত করে সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com