• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

আশাশুনির দরগাহপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৩০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি উপজেলার দরগাহপুর এস.কে.আর.এইচ কলেজিয়েট স্কুলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রাঙ্গন অধ্যক্ষ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

 

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় অতিথিবৃন্দদের ব্যাচ, ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করেন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মামুন হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ হায়দার আলী, অভিভাবক সদস্য হাবিবা খাতুন সহ কলেজিয়েট স্কুলে শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি ভালো আয়োজন। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলা করাই উত্তম।

 

বক্তারা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মোবাইল ফোনে সময় না দিয়ে খেলাধুলার অংশগ্রহণে আহ্বান জানান। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৩০টা ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com