• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৭
সর্বশেষ :
বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া উপজেলার কলেজ মাঠে শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, সেচ্ছাসেবক দল, উপজেলা কৃষকদল, উপজেলা শ্রমীকদল, ডুমুরিয়া প্রেসক্লাব, ডুমুরিয়া মহিলা সরকারী বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া কলেজ, বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন।

 

১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন বাংলার সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম নাজানা অনেকেই। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ।

 

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ সুমন আহমেদ, সকা ১০টায় ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ বিলায়েত হোসেন,শেখ হাবিবুর রহমান, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হোসাইন, এনামুল বাসার টিটো, আশরাফুল আলম,আব্দুস সালাম, এফ এম‌ মনির হোসেন, সুব্রত কুমার ফোজদ্দার, মহিদুল ইসলাম খান, আরিফুজ্জামান নয়ন, এস কে বাপ্পী, গাজী মোঃ সোহেল, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, ফরিদুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম,বাঁধন প্রমুখ।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com