• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

আশাশুনিতে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনিতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা তাঁতীদলের আয়োজনে শুরুতেই একটি শুভেচ্ছা র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চান্নিতে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনার সভায় নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মাহমুদ মোস্তফা।

 

উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান, রাশিদুল হক তাহের, বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল, জার্সাসের আহবায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com