• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১২
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

শ্যামনগরে একুশে স্মৃতি পদক পাওয়ায় বিএনপি নেতা আবুল খায়েরকে গনসংবর্ধনা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা শ্যামনগরে একুশে স্মৃতি পদক-২০২৫ পাওয়ায় শ্যমানগর উপজেলা বিএনপির সাবেক নেতা কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল খায়ের মল্লিককে গনসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

 

স্থানীয় যাদবপুর বাজারে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ড. মনিরুজ্জামানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর।

 

পরানপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল গণির সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ আনিছুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম আলমগীর, আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ আব্দুস সবুর, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ ঢালী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির সিনিয়র সাংবাদিক আনিছুজ্জামান আনিচ প্রমুখ।

 

এর আগে একুশে স্মৃতি পদক পাওয়ায় উপজেলা বিএনপির সাবেক এ প্রবীণ নেতার হাতে মানপত্র উঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকেও সদ্য সম্মাননা প্রাপ্ত এ নেতাকে ফুলের মালা পরিয়ে দেয়া হয়। মুলত সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ একুশে স্মৃতি পরিষদের পক্ষ থেকে ২০২৫ সালের জন্য আবুল খায়ের মল্লিকে উক্ত সম্মাননার জন্য মনোনীত করা হয়।

 

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সম্মান ছোট বড় যাই হোক, সেটা সবসময় উৎসাহের এবং অনুপ্রেরনার। আবুল খায়েরকে দেয়া সম্মাননার কারনে আরও অনেকে সমাজগঠনমুলত কাজের পাশাপাশি ভাল কাজে উৎসাহ লাভ করবে। শত জুলুম অত্যাচার সত্তেও দলবিচ্যুত না হয়ে তিনি ইস্পাত কঠিন মনোভাবের পরিচয় দিয়ে স্থানীয় বিএনপির ভাবমৃর্তি উজ্জ্বল করেছেন বলেও দাবি করেন বক্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com