• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪
সর্বশেষ :
তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো প্রজন্মের উপহার সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল গোয়ালপোতায় চেতনা নাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩ দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

আইভরি কোস্ট আফ্রিকার সেরা

প্রতিনিধি: / ৫১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

র্স্পোর্টস: দুই বছর আগেও ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সেবস্টিয়ান হালার। প্রতিভাবান এই ফুটবলারকে অনেক আশা নিয়ে দলে ভিড়িয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে ক্যানসারের কারণে হঠাৎ করেই থমকে যায় সবকিছু। ক্যানসারের লড়াই করে মাঠে ফিরেই গোল করেন তিনি। এবার গোল করে নিজ দেশ আইভরি কোস্টকে এনে দিলেন আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা। রোববার রাতে আইভরি কোস্টের অলিম্পিক স্টেডিয়ামে আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। নাইজেরিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ৯ বছর পর শিরোপা জিতেছে আইভরি কোস্ট। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় নাইজেরিয়া। ট্রোস্ট-ইকংয়ের গোলে ম্যাচে এগিয়ে যায় নাইজেরিয়া। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আইভরি কোস্ট। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরে আইভরি কোস্ট। ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর একাধিক আক্রমণ করে দুই দল। ম্যাচের ৮১ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় আইভরি কোস্ট। সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান হালার। শেষ পর্যন্ত তার করা গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com