• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

ধ র্ষ কের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাটকেলঘাটায় মানববন্ধন

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ ছাত্রজনতার আয়োজনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১ টায় পাটকেলঘাটায় একটি বিক্ষোভ মিছিল পাটকেলঘাটা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তামোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন শিমুলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক শেখ রিজভী আহম্মেদ, প্রতিষ্ঠাতা সদস্যসচিব শেখ আবির হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, পাটকেল ঘাটা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাকিবুল ইসলাম , কুমিরা মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদল নেত্রী নাইস সুলতানা মিলি, ছাত্রশিবির নেতা মো আব্দুল্লাহ।

 

এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বিচার না হওয়া পর্যন্ত ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নের জন্য আইন তৈরীর দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com