• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭
সর্বশেষ :
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব

জামায়াত ক্ষমতায় আসলে সংবাদ কর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৬২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের নমিনী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে সাংবাদিকরা স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে পারবে।

 

১৬ মার্চ রবিবার বিকাল তিনটায় মিডিয়া বিভাগের আয়োজনে তালা উপজেলা ইসলামকাটি হাই স্কুল মিলনায়তনে
সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com