• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৮
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

আইন’কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পাটকেলঘাটায় জমি দ খ লের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় আদালতের রায় অমান্য করে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ। বাদি বাঁধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম ও ফাঁসানোর জন্য মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

৫এপ্রিল দুপুর ২টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সদস্য। তিনি বলেন আমি মোঃ রাজিবুল ইসলাম, পিতা: মৃত শেখ সিরাজ উদ্দীন, সাং: বড় কাশিপুর, থানা: পাটকেলঘাটা, উপজেলা: তালা, জেলা: সাতক্ষীরা। আমি বর্তমানে খুলনা জেলায় পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছি। আমরা আট ভাই-বোন। আমার পিতা ২০১৭ সালে ৯ই এপ্রিল মারা যাওয়ার পর আমরা সকল ভাইবোন মিলে সম্পত্তি ভাগাভাগি করে বন্টন নামা দলিল করি। সে মতে আমার প্রাপ্ত ফারাজী অংশ আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলাম। চাকুরীর সুবাদে আমি এলাকার বাহিরে অবস্থান করায় আমার ছোট ভাই মোঃ সরিফুল ইসলাম (কাজু) আমার প্রাপ্ত তহসিল সম্পত্তি মৌজা: কাশিপুর, ডিপি খতিয়ান নং: ৮৬৩, সাবেক দাগ নং ১৬১৯ হাল দাগ নং ২৫০৩, সাবেক দাগ নং ১৭৫৮ হাল দাগ নং ২৮২৭, সাবেক দাগ নং ১৭৭৪ হাল দাগ নং ২৮০২, সাবেক দাগ নং ১৬২১ হাল দাগ নং ২৫০১, সাবেক দাগ নং ১৭৭৯ হাল দাগ নং ২৮৪৬ এর সম্পত্তি প্রতিবেশী হায়দার আলীর কাছে আড়াই লক্ষ টাকা বন্ধক দিলে আমি আদালতের মাধ্যমে সাতক্ষীরা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতের মামলা নং ১৯২৮/২৪, ধারা ১৪৫ এর রায় মতে জমির উপর গেলে আমার ছোট ভাই সন্ত্রাসী পেটুয়া বাহিনী দিয়ে আমাকে কুপিয়ে জখম করে ফাসানোর জন্য ও আমার সরকারি চাকরিচ্যুতের হীন উদ্দেশ্যে আমার জমির কাঁচা ধান কাটে।

 

পরবর্তীতে আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মিথ্যা সংবাদ সম্মেলন করে। আমি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করে ঘটনার বর্ণনা করে পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু করি। যার নং: ৮/২০, তারিখ: ২২/০৩/২০২৫।
আমি আদালতের আদেশের কপি প্রেরণ করে সত্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। যাতে আমি আদালতের আদেশমতে সম্পত্তি দখলে যেতে পারি এবং মিথ্যা ও হয়রানীমুলক ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়ে সুবিচার পেতে পারি সে বিষয়ে আপনাদের লিখনির মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com