• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৯
সর্বশেষ :
ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

গত ৬ এপ্রিল সকাল দশটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল গফুর এর পুত্র মেহেদী হাসান।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার চাচা আবুল কাশেম এবং কামাল হোসেন দীর্ঘদিন যাবত কুয়েত প্রবাসে কর্মরত আছেন। একই গ্রামের রেজাউল ইসলাম ড্রাইভার পেশায় বিদেশ যেতে আগ্রহী হয়ে চাচা কামালের সাথে যোগাযোগ করে ৪ লক্ষ ৩০ হাজার টাকা চুক্তিতে ১ লক্ষ টাকার চেক প্রদান করে। বাকি টাকা প্রবাসে যেয়ে কাজ করে শোধ করে দেওয়ার আশাস দেন। রেজাউল ইসলাম কুয়েতে যেয়ে দুই দুই বার ড্রাইভারি পরীক্ষায় ফেল করা সহ কুয়েতের মালিকের বিনা অনুমতিতে অবৈধ সিম ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে তাকে কুয়েত মালিকানা থানায় হস্তান্তর করে। চাচা কামাল সংবাদ পেয়ে থানা থেকে তাকে ছাড়িয়ে এনে ফার্মের কাজ করার জন্য বলে। পরবর্তীতে ভালো ড্রাইভিং ভিসা পেলে কাজ করানোর আশ্বাস দেন।

 

পরবর্তীতে সে নানা অজুহাতে বিদেশ থাকবে না বলে আত্ম হত্যার হুমকি দেওয়ায় তাকে আমার চাচা নিজ খরচে দেশে পাঠায়। তার এক বছরের আকামা সহ বৈধ কাগজপত্রের সংযুক্ত করা হলো।

 

দেশে রেজাউল ইসলাম বাড়িতে এসে টাকা পরিশোধ করবে না বলে গত ২ এপ্রিল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে মিথ্যা বুলি আউড়িয়ে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা সহ রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com