• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি মাম লায় আ টক ১

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
Oplus_131072

দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় পুলিশ ১জনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৭৩)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া মৃত জিহাদ আলীর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, আটক শহিদুল ইসলাম পারুলিয়া মৎস্য সেডে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য ঘেরে বসে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) ও বিশিষ্ট আলেম প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী এবং মিজানুর রহমান আজহারী সম্পর্কে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। তখন বিষয়টি লোকজন স্থানীয় মুফতি ফজলুল হক আমেনিসহ আলেমদেরকে জানালে তারা সেখানে যান।

 

একপর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে উঠলে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এসআই আদনান বিন আজাদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

 

পরে পারুলিয়া গরুহাট এলাকার ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদ ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করায় শহিদুল ইসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং- ১৬/০৫/২৫ ইং।

 

স্থানীয়রা জানান, আটককৃত শহিদুল ইসলাম ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। ভারতের বারাসাতে তার বাড়ি আছে। মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি সম্প্রতি পারুলিয়া ফুলবাড়ি এলাকায় একটি সরকারী বাড়ি করে নিয়েছেন। ভাতা উঠানোর সময় তিনি ভারত থেকে বাংলাদেশে আসেন।

 

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে ওসি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com