• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৩
সর্বশেষ :
সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের মানববন্ধন

পাটকেলঘাটায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৭৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা বাজারের ধানের হাটে পুলিশ প্রশাসনের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাটকেলঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা ও পাটকেলঘাটা থানার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান হাসান।

 

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান হাসান বলেন, পাটকেলঘাটা ও তালাকে নিরাপদ বসবাসের উপযোগী করে গড়ে তুলতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। এই উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ কাজ করে যাবে। পুলিশের সেবা নিতে আপনারা নির্ভয়ে থানায় আসুন। পুলিশ আপনার সেবাই সর্বদা নিয়োজিত আছে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি শেখ রাশিদুল হক রাজু বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃশক দলের যুগ্ন আহবায়ক আলি হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, জামায়াত নেতা মাওঃ রেজাউল করিম, এস আই কাসেদসহ স্হানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com