• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

তালায় ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলা শিল্পকলা একাডেমি ভবন মিলনায়তনে রোববার (২৯জুন) বেলা ১২টায় ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল ৬জন উদ্যোক্তাদের মাঝে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে সম্মাননা স্বারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিক ইমাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান।

 

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম হায়দার, জাহিদুর রহমান, ফয়সাল হোসেন, ইমরান হোসেন, বিভিন্ন এলাকা থেকে আগত সফল কৃষক, মাছচাষী, হাস-মুরগীর খামারিসহ অন্যান্যরা।

 

সফল উদ্যোক্তা হলেন, ফসল খাতেঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ, মৎস্য খাতে মোঃ মুশফিকুর রহমান, মোঃ নাইমুল হাসান। প্রাণিসম্পদ খাতে রেশমা বেগম, পারুল বেগমকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ মো: নয়ন হোসেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com