• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

আশাশুনি উপজেলা পরিষদ ভবন গোচারনে সংশ্লিষ্টরা অতিষ্ঠ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আশাশুনি উপজেলা পরিষদ ভবন ও পরিষদ চত্বর গোচারণ ভূমিতে পরিণত হওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
দ্বিতলা বিশিষ্ট বিশাল ভবনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকগুলো অফিসারদের দপ্তর রয়েছে। ফলে প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে থাকে উপজেলা পরিষদ ভবনে। কিন্তু নানাবিধ কারনে কাজে আসা মানুষ ভোগান্তির শিকার হয়ে থাকে।

 

উপজেলা পরিষদ চত্বরে সারাদিনই গরু ছাগলের চারণ ভূমি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এমনকি বিশাল পরিষদ ভবনের প্রথম তলার বারান্দা সকলের যাতয়াত ও এক কক্ষ থেকে অন্য কক্ষে চলাচলে ব্যবহার হয়ে থাকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, বারান্দায় মাঝে মধ্যে গরু ছাগল চলাচল করতে দেখা যায়। কখনো কখনো গবাদি পশুর বিষ্ঠা-গোবর ছড়ানো থাকে। চলাচলরত মানুষ কখনো কখনো গোবর পদদলিত করে বারান্দা অপরিস্কার করে তোলে।

 

এছাড়া বৃষ্টি নামলেই বারান্দা বর্ষার পানিতে টইটম্বুর করে। অসমতল বারান্দার মাঝ খানে পানি জমে থাকায় মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে ওঠে। গোটা পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ে।

 

এছাড়া বৃহত ও সুপরিসর এবং গুরুত্বপূর্ণ পরিষদে কোন সাইকেল গ্যারেজ না থাকায় দুরাবস্থা লেগেই আছে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের মোটর যান গ্যারেজ না থাকায় ভবনের গেটের সামনে তাদের গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে ভোগান্তির সৃষ্টি হয়ে থাকে। অফিসার ও আগত মানুষের যানবাহন রাখার জন্যও নেই কোন গ্যারেজ। ফলে অনেককে বারান্দায় সাইকেল, মোটর সাইকেল রাখতে দেখা যায়। আবার অনেকে ভবনে ঢোকার পথে জটলা করে যে যেখানে পারেন সেখানেই যানবাহন রেখে থাকেন। ফলে কাজ শেষে গাড়ি বের করা, যাতয়াত করা কষ্টসাধ্য ও কখনো কখনো প্রতীক্ষায় থাকতে বাধ্য করে।

 

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভবনের বারান্দায় গিয়ে দেখা যায় মূল গেট দিয়ে ঢুকে সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের সামনে পড়ে আছে তিন স্থানে গোবরের চাপ। গোবরের দুর্গন্ধ ও বৃষ্টির পানির জমে থাকা অপরিচ্ছন্ন অংশ গোটা বারান্দাকে দখল করে রেখেছে। বিষয়টি একজন সায়বাদিক লাইভে এসে প্রচার করেন। এক ঘন্টা পরে আমার সেখানে গিয়ে দেখা যায় গোবর পরিস্কার করা হয়েছে, কিন্তু চিরসখা গরু বিচরন করছে বারান্দায়। নিত্য সাথী পরিবেশ কেউ কেউ খাপ খাওয়াতে বাধ্য হলেও এটি কতটা অপমান জনক, অস্বাস্থ্যকর ও দৃষ্টি কটু তা বর্ণনার অপেক্ষা রাখেনা।

 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারে কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি সাধারণ মানুষরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com