• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩২
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান

হাফিজুর রহমান শিমুল / ৩৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রতি বছরের ন্যায় এবছরেও কালিগঞ্জের ভদ্রখালী পশ্চিম পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে জমিদাতা মরহুম আলহাজ্ব মুন্সি আহাম্মদ আলীসহ প্রয়াত সকল মুসলিম নর -নারীর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ জুলাই-২৫)  জুম্মার নামাজবাদে পশ্চিম পাড়া জামে মসজিদে চত্বরে প্রত্যয় গ্রুপের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। এসময়ে বক্তব্যকালে তিনি বলেন কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পরথেকে সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানা পুলিশকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। বিগত আওয়ামী দুঃশাসন আমলের দুষ্কৃতকারী ও দোসরদের এলাকাছাড়া করেছি। দুই একটা চুরি ছাড়া এখন মানুষ শান্তি ও স্বস্তির মধ্যে আছে। আমি ও আমার থানা পুলিশ সদা জাগ্রত থেকে রাতে পাহারায় থাকি। সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, জামায়াতের উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামাতের অফিস সম্পাদক শেখ আত্তাব উদ্দীন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আমির হামজা, জামায়াতের উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শেখ আত্তাব উদ্দিন, ভদ্রখালী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হোসেন।

 

এসময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভদ্রখালী মহিলা মাদ্রাসার সুপার ও পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সফিকুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com