• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫২
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫জুলাই দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, জেলার নেতা ইমরান বাশার ও রায়হান কবির, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, উপজেলার নওয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদ প্রমুখ।

 

সভায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে সরকারী নির্দেশনা পালনের জন্য আলোচনার পাশাপাশি সকল সিদ্ধান্ত বাস্তবায়নে উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

এছাড়া শহীদ আসিফের কবর জিয়ারত ও প্রীতি ফুটবল খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com