• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

নেট, পাটা, জাল অপসারণে উদ্যোগী দেবহাটার ইউএনও আসাদুজ্জামান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
Oplus_131072

জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন খাল পরিদর্শন ও অবৈধ নেট, পাটা, জাল অপসারণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা *মোঃ আসাদুজ্জামান।

 

 

এ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন।

 

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ রাজিব হোসেন রাজু, ইউপি সদস্য মোঃ শওকত হোসেন, সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “খাল ও জলাশয় থেকে অবৈধ নেট, পাটা ও জাল অপসারণের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। এতে করে কৃষিকাজ ও পরিবেশ রক্ষা হবে।”

 

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে নিয়মিত তদারকিরও আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com