• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৭
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

শহীদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আসিফ হাসান-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৮ ই জুলাই ২৫ ইং শুক্রবার সকালে দেবহাটা উপজেলার প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন।

 

জিয়ারতকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাহিম বিন ফিরোজ।

 

এ সময় শহীদ আসিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা বলেন, “আসিফের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে।”

 

উপস্থিত ছিলেন আরও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ।

 

শহীদ আসিফের স্মরণে এই শ্রদ্ধাঞ্জলি সকল তরুণকে ন্যায় ও অধিকারের পথে অটল থাকার প্রেরণা জোগাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com