• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

শ্যামনগরে উপকূলে রক্ষাবাঁধের মধ্য দিয়ে স্থাপিত অ’বৈ’ধ পাইপ অপসারণ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

শ্যামনগর উপজেলার তিন পাশ দিয়ে ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধের মধ্য দিয়ে স্থাপনকৃত পাইপ অফসারণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের সময়ে বার বার বাঁধ ভেঙে বিস্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার কারনে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

 

মঙ্গলবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা শ্যামনগরের আটুলিয়া এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের আওতাধীন এলাকার মধ্যকার বেশকিছু সংখ্যক পাইপ অপসারণ করে।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো: ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যান্য কর্মচারীরা।

 

পাউবো কতৃপক্ষ জানান মুলত এ সকল পাইপ সমূহ দিয়ে নদী হতে লবণ পানি মৎস্য ঘেরে প্রবেশ করে। বিগত সময়ে এ সকল পাইপ লিকেজ হয়ে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশের নজীর রয়েছে। বর্তমান সরকার বেড়িবাঁধের সমস্ত অবৈধ পাইপ উচ্ছেদের উদ্যেগ গ্রহণ করেছেন। যার অংশ হিসেবে আলোকে নিয়মিতভাবে সাতক্ষীরা জেলায় উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

 

এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার বলেন, মাননীয় উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রশাসনের সহযোগীতায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সকল অবৈধ পাইপ উচ্ছেদ হবে। এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com