• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

দেবহাটায় এতিমখানা ও মাদ্রাসার ৪র্থ বছর পূর্তি ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
Oplus_131072

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ৪ বছর পূর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন* অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১৬ আগস্ট ২০২৪, শনিবার দুপুরে আয়োজিত এই আয়োজনে উক্ত মাদ্রাসার আবাসিক ব্যবস্থার উন্নয়নে ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর* উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সখিপুর ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ অলিউল ইসলাম।

 

 

অনুষ্ঠান শেষে ‘মঈন আদ্-দ্বীন সোসাইটি’-এর উদ্যোগে ও সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, মাদ্রাসার ৪ বছরের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি গাছের চারা বিতরণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য আয়োজন ও অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com