• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকুলের মালঞ্চ নদী সংলগ্ন চর দখল করে গড়ে তোলা ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামের একটি অবৈধ ভাবে সদ্য তৈরিকৃত রিসোর্ট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

 

২৪শে আগষ্ট রোববার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন মৌখালী এলাকার খুলনার জনৈক মাহাবুব আলমের মালিকানাধীন এ এন্ড এন ট্রাভেল রিসোর্টটি উচ্ছেদ করা হয়েছে।

 

উপজেলার সুন্দরবনের মালঞ্চ নদী সংলগ্ন সদ্য তৈরিকৃত এই স্থাপনাটি গত আট মাসেরও বেশি সময় ধরে ধীরে ধীরে নির্মাণ করা হয়। বিভিন্ন পত্রপত্রিকায় এটা নিয়ে সংবাদ প্রকাশের পর, সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিসোর্টটি অপসারণ না করার কারনে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছে।

 

এই অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায়, পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, বন বিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ফরেস্টার ফায়াজুর রহমান এবং নীলডুমুর টুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার।

 

অভিযান প্রসঙ্গে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায় বলেন, এ এন্ড এন রির্সোটটির স্থাপনা নিজ দ্বায়িত্বে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তারা সেটি মানেননি। ফলে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। পাওবোর সম্পত্তিতে বিনা অনুমতিতে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com