• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

শ্যামনগরে হ’ত্যা মা’ম’লার বাদী ও সাক্ষীদের মোবাইলে হু’ম’কি দিচ্ছে আ’সা’মী’রা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগরের মজিবর হত্যার আসামিরা মামলার বাদি ও সাক্ষীদের মোবাইলে হুমকি দিচ্ছে। এমন তথ্য জানিয়েছেন নিহত মজিবরের ছেলে আলাউদ্দিন। সাথে সাথে আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

তিনি জানান, তার বাবাকে হত্যা করে তারা শান্ত হয় নাই, মামলার বাদী ও সাক্ষীদের মোবাইলে হুমকি দিচ্ছে। উল্লেখ্য গত ২৪ আগস্ট সকালে তার বাবা মজিবর বংশীপুর যাওয়ার পথে আসামিদের বাড়ির সামনে পৌঁছানো মাত্র পূর্বের পরিকল্পনা অনুযায়ী লোহার শাবল দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সাতক্ষীরায় প্রেরণ করেন।

 

সাতক্ষীরার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় হত্যা মামলা হলে আসামীরা গা ঢাকা দিয়েছে। আসামিরা দূর থেকে মোবাইলের মাধ্যমে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে।

 

বর্তমানে নিহত মজিবরের পরিবার নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com