• শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৪
সর্বশেষ :
আমে সয়লাব সাতক্ষীরার আম বাজার: পাইকারি ও খুচরা বাজারে বিস্তর ফারাক দু*র্বি*ষহ জীবন দেবহাটার পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনের তালা শিক্ষক সমিতি নির্বাচন ১৬ মে, তিন পদে দ্বিমুখী লড়াই দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহছানউল্লাহ্ ডালিমের ইন্তেকাল। শোকাহত রাজনৈতিক মহল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা পাটকেলঘাটায় আধুনিক উৎপাদন কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা আধা ঘণ্টার ঝড়ে স*র্ব*না*শ, জয়পুরহাটে ধান-ঘর-বিদ্যুতে বিপ*র্যয় ডুমুরিয়ায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দেবহাটায় পুলিশের অ*ভিযানে আট*ক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত ব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে ৫০হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

তালা-কলারোয়া হবে একটি নিরাপদ এলাকা: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে সকলে মিলেমিশে একটি নিরাপদ তালা-কলারোয়া গড়ে তুলতে চাই।”

 

তিনি বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করে মানুষের ওপর জুলুম-অত্যাচার ও অন্যায়-অবিচার যাতে কেউ করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মী, প্রশাসনিক কর্তা এবং সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থায় রূপান্তরিত করা হবে।”

 

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুগিপুকুরিয়া ছকিনা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন— তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, মেম্বার আব্দুল হামিদ, মাওলানা আব্দুর রাজ্জাক ও কবিরুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com