• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

শ্যামনগরে উপজেলা পর্যায়ে জলবায়ু বিষয়ে মতবিনিময় সভা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহিঞ্চু সমাজের জন্য নারী (পর্যায়-২) জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং আমাদের করণীয় শীর্ষক উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএন উইমেন ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি মোবিলাইজার শাহিনুর ইসলাম প্রথমেই প্রজেক্ট সম্পর্কে তুলে ধরেন।

 

বিন্দুর মনিটরিং অফিসার কানিজ শাইমা আঁখি’র সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, সদস্য এমএম মিজানুর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গাজী আব্দুস সালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনিরুল ইসলাম, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুম বিল্লাহ, ইউএনও অফিসের সিও আরিফুল ইসলাম, উপজেলার ৯ টি নারী সংগঠনের নির্বাহী পরিচালক, এনজিও প্রতিনিধি, সিপিপি সদস্য, ইউডিএমসি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় জলবায়ু পরিবর্তন ঘিরে সমস্যাগুলোকে চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবেলায় সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে মুক্ত আলোচনা হয়।

 

এতে লোকাল এডাপ্টেশন প্ল্যান অব অ্যাকশন (লাপা) পরিকল্পনা তৈরিতে অংশগ্রহণ করা নারীরা মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com