• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪
সর্বশেষ :
দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

দেবহাটা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্রাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউনশ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবির হাবিলদার জাহাঙ্গীর হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন প্রমুখ।

 

সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নদী ইছামতিতে বিজয়া দশমীর অনুষ্ঠান বন্ধ থাকবে।

 

দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে ও সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com