• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত রোগে মারা যায়। এ ধরনের মৃত্যু ও রোগ প্রতিরোধে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের STIRC প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং জাপানি প্রতিষ্ঠান লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয়-বর্জনীয়, মৌলিক স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার পদ্ধতি। প্রশিক্ষকরা জানান, শিক্ষকরা এ জ্ঞান বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন ও জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com