• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩১
সর্বশেষ :
পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক, কারাদণ্ড দেবহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন দেবহাটায় বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ

ব্রহ্মরাজপুরে পরিবারিক বি’রো’ধে র’ক্ত’ক্ষ’য়, ১০ জন হাসপাতালে

জিএম আমিনুল হক / ৩১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে জমি-বিতর্ক ও দোকান ঘর দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারি ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উমরাপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের বড়পুত্র নোবাত আলী সরদার ও ছোটপুত্র নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জমি-বিতর্কে জড়িয়ে ছিলেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮:৩০ টার দিকে ব্রহ্মরাজপুর বাজারের একটি চায়ের দোকানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।

 

নোবাত আলীর পক্ষের আহতরা হলেন: নোবাত আলী, তার তিন পুত্র সেলিম হোসেন, শিমুল হোসেন, শামীম হোসেন, স্ত্রী রিজিয়া বেগম ও দোকান ভাড়াটিয়া রবিউল ইসলাম।
নজরুল ইসলামের পক্ষের আহতরা হলেন: নজরুল ইসলাম, তার ভাতিজা সালাউদ্দিন ও আলাউদ্দিন এবং জামাতা আহাদ আলী। প্রত্যেকের মাথায় গুরুতর জখম রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির সময় কেটলির গরম পানিতে একজন দগ্ধ হন। চারিদিকে এসিড নিক্ষেপের গুজব ছড়ানো হলেও তা সত্য নয়। তবে চিকিৎসকরা রেজিস্টারে “ক্যামিক্যাল জাতীয় দাহ্য পদার্থ” উল্লেখ করেছেন।

 

ঘটনার পর উভয়পক্ষ থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, “উভয়পক্ষের এজাহার গ্রহণ করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com