• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৫
সর্বশেষ :
খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার

আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখ আশাশুনিতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও’র সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

 

সহকারী সমাজ সেবা অফিসার শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, প্রাণি সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল করিম, ব্র্যাকের সহিদুল ইসলাম, বারসিক উপজেলা ম্যানেজার আসাদুল ইসলাম, সাসের ফারুক হোসেন, আইডিয়ালের সুব্রত বাছাড়, ইএসডিও’র মাসুক রহমান, উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com