• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২১
সর্বশেষ :
পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

আলোকচিত্রী শহিদুল আলম’কে আ’ট’ক করার প্র’তি’বা’দে মহম্মদপুরে মানববন্ধন

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দেওয়া খ্যাতিমান লেখক, আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

 

মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে আটক করার প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদের আয়োজনে মানববন্ধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট নাট্যকার ও গবেষক কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন।

 

কবি মতিউর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক মোঃ নিজাম উদ্দিন,  প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমান, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি মো. শহীদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল শিকদার, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও ইব্রাহিম সরদার শাকিল প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com