• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০
সর্বশেষ :
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের ম’র’দে’হ

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির শুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো এক সময় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখা যায়।

 

ঘটনার খবর পেয়ে তালা সার্কেল এএসপি, তালা থানার ওসি, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com