• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৩
সর্বশেষ :
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সাতক্ষীরার শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভূট্টো। প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিব।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম, খালিদ হাসান সুমন, কামরুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম,সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

 

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য জোরদার এবং আগামীর আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

প্রধান অতিথি এডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে সামনের কাতারে থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

 

প্রধান আলোচক শরিফুজ্জামান সজিব বলেন,
দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপির ভরসাস্থল।

 

দলরটির জেলা যুগ্ম আহবায়ক মহাসিন আলম, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com