• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০
সর্বশেষ :
তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

আশাশুনিতে নবাগত এসিল্যান্ড যোগদান

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৯২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। রবিবার বিকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তিনি ৩৮ তম বিসিএস ক্যাডার। এর আগে তিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় কর্মরত ছিলেন।

 

নবাগত এসিল্যান্ড ফয়সাল আহমেদ এর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় চিকিৎসা জনিত কারণে বিদেশ থাকায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের (অতিরিক্ত) দায়িত্ব পালন করছেন।

 

আশাশুনিতে দীর্ঘদিন এসিল্যান্ডের পদ শূন্য থাকায় অফিসের কাজে চরম ভোগান্তিতে ছিল সাধারণ মানুষ। এসিল্যান্ড যোগদান করায় সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যোগদান কাল এসিল্যান্ড অফিসের কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com