• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬
সর্বশেষ :
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরায় র’হ’স্য’জ’ন’কভাবে নি’খোঁ’জ তরুণী, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা প্রতিনিধি / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রাম থেকে শাপলা খাতুন (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর তার চাচা মো. ইয়াছিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানার সাধারণ ডায়েরি (জিডি) নং ৬৭০, তারিখ ১২ অক্টোবর ২০২৫।

 

জিডিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে শাপলা খাতুন স্বামীর বাড়ি তলুইগাছা গ্রাম থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

নিখোঁজ শাপলার বয়স ১৯ বছর। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাপা সালোয়ার কামিজ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাপলার কোনো সন্ধান পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

 

মো. ইয়াছিন আলী বলেন, আমরা সর্বত্র খোঁজ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আশা করছি, প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com