• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪১
সর্বশেষ :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

আমরা গদির দ’খল, চাঁ’দাবা’জির রাজনীতি করি না, ,দু’র্নীতির ধার ধারি না : মুহাদ্দিস আব্দুল খালেক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

 

এ নির্বাচনী পথসভায় ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক।

 

তিনি বলেন, জামায়াত ইসলামী একটি ইসলামী দল এটা বুঝার জন্য বেশি কিছু লাগবে না এটাই যথেষ্ট যে এদলের কোন ভাংচুর নাই, যে দলে কোন মারামারি নেই, চাঁদাবাজি নেই । এরকম একটি রাজনীতি দল বাংলাদেশে আছে বলে আমারতো বিশ্বাস হয় না। অতএব এখান থেকে প্রমাণিত হয় যে আমরা গদির দখলের রাজনীতি করি না যেন তেন ভাবে ক্ষমতার রাজনীতি করি না আমরা নেতার পরিবর্তন চাই নীতির পারবর্তন চাই আদর্শ পরিবর্তন চাই আমরা কুরআনের সমাজ চাই রাসূলের আদর্শের আলোকের সমাজ বির্নিমান করতে চাই আমরা চাই মানুষকে মানুষের গুলামি থেকে মুক্ত করে আল্লাহর গুলামে পরিণত করার জন্য আমাদের সাধনা সংগ্রাম।

 

তিনি আরো বলেন, এই সংগ্রাম অব্যহত আছে এই সংগ্রাম ধরে রাখার জন্য আমাদের শার্ষ পর্যায়ের ১১জন নেতা সহ হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়েছেন কিন্তু বাতিলের কাছে মাথানত করি নাই। এই পথসভায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে এ থেকে প্রমাণিত হয় যে জামায়াতে ইসলামীকে ভয় দেখিয়ে, চোখ রাঙ্গিয়ে, গুলি করে, ফাঁসি দিয়ে, এ আন্দোলনকে বন্ধ করা যাবে না। এ কারণে আমরা রক্ত দিতে শিখেছি, আমরা জেলে যেতে শিখেছি , আমরা ফাঁসিতে ঝুলতে শিখেছি, আমরা শাহাদাত বরণ করতে শিখেছি আমরা বাতিলের কাছে মাথানত করতে শিখে নাই। আমরা যদি সংসদে যেতে পারি আপনাদের সাথে নিয়ে কুরআনের কথা বলবো রাসূলের আদর্শের কথা বলবো, দেশ উন্নয়নের কথা বলবো, আমরা কোন চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই ,দূর্ণীতি ধার ধারি না আমরা সচ্ছতার সাথে জীবন যাপন করে জনগনকে সাথে নিয়ে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন আমরা কায়েম করতে চাই।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সাবেক সাতক্ষীরা জেলা আমীর, সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি-কালিগঞ্জ) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহ-সেক্রেটারী সাবেক ছাত্রনেতা প্রভাষ ওমর ফারুক, আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, ইসলামী ছাত্রশিবিবের সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, দেবহাটা উত্তর শাখার ছাত্রশিবিবের সভাপতি রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন সহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com