• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪
সর্বশেষ :
দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

না.গঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন / ২৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় “বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল” শীর্ষক প্রযুক্তি ভিত্তক ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপপরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোহাম্মদ জহিরুল হক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) অনন্ত সরকার।

 

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমূখ।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারি কৃষক-কৃষাণীদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে সার, বীজ এবং বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com