• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১
সর্বশেষ :
তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদেরকে সার ও বীজ প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা অফিসার্স ক্লাবের সামনে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি বীজ ও সার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ।

 

সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে কৃষকদের অবদানের কথা তুলে ধরে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকার যে উদ্দেশ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরন করছে তার সুফল যেন সবাই পাই সেই আশাবাদ ব্যক্ত করেন।

 

এছাড়া বর্তমানে উন্নত প্রযুক্তিতে যে ধরনের চাষাবাদ হচ্ছে সেই সুফল গ্রহন করে নিজেকে আত্ম স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সকলকে অবদান রাখান আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com