• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮
সর্বশেষ :
তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও, ডিসিআর এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে হাত ধোয়া প্রদর্শন করা হয়। হাত ধোয়া প্রদর্শন করেন, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া সুলতানা।

 

বিআরসিসি এবিএসএল প্রকল্পের প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, ফিল্ড অফিসার আবু বক্কর ছিদ্দীক, জেসমিন নাহার, শুভ্রা প্রিয়া বিশ্বাস ও ইএসডিও ও ডিএসকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সবশেষে অংশ গ্রহনকারীদের মধ্যে সাবান বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com