• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০২
সর্বশেষ :
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন

জিএম আমিনুল হক / ৩১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর  কোমরপুর ফুটবল মাঠে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন ২২ অক্টোবর বুধবার চক্ষু শিবির ক্যাম্পের পরিচালক আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাইটসেভার্স ও ব্রাকের অর্থায়নে আত্মমানবতার সেবায় নিয়োজিত কোমরপুর মানব কল্যান সংগঠন ও কোমরপুর যুব সংঘ এবং খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যেগে চক্ষু শিবির চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

 

এখানে ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপারেশন, ডায়বেটিস, হাইপ্রেসারসহ বিভিন্ন রোগের ১৯৬ জন পুরুষ ও ২৪৪ জন মহিলা রুগীকে সেবা প্রদান করা হয়।  তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের বয়ষ্ক/ বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

 

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমান, কোমরপুরের বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক, শিক্ষক মাহবুবুর খাঁ, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. সায়ফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আ: খালেক, বোরহান, শহিদ,শফিকুল ইসলামসহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com