• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২০
সর্বশেষ :
দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

আশাশুনিতে সেবাদানকারী সংস্থাসমূহের সাথে সংযোগ স্থাপন কর্মশালা

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আশাশুনিতে প্রকল্পের উপকারভোগীদের জীবিকা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণে জেলায় কর্মরত সেবাদানকারী সংস্থাসমূহের সাথে সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

ইএসডিও প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ফয়সাল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু দাউদ ঢালী ও এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (উপ পরিচালক) এস এম রফিকুল ইসলাম।

 

অন্যদের মধ্যে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এস এম মনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার রাম প্রসাদ, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, সহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা বিমান বিহারী মন্ডল ও সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাশ আলোচনা রাখেন।

 

এছাড়াও বিভিন্ন এনজিও, সার ব্যবসায়ী, বীজ ও কীটনাশক ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী, বিভিন্ন হ্যাচারী ও পোল্ট্রি ফার্মের মালিক, ব্যবসা সংগঠনের প্রতিনিধি, শ্রম সংগঠনের প্রতিনিধি, হাট ইজারাদার, সবজি ব্যবসায়ী ও প্রকল্পের উপকারভোগীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

স্বাগত বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক সভায় অবহিত করেন যে, প্রকল্পের উপকারভোগীগণ বর্তমানে পূর্ণমাত্রায় সবজি, মাছ, গলদা, বাগদা, মুরগী, ডিম ও ছাগল উৎপাদনে রয়েছে। কিন্তু মাঠ পযায়ে তারা উৎপাদিত পন্যের ভালো দাম পাচ্ছেনা।

 

বিষয়টি সমাধানের উপায় খুজে বের করার জন্য আজ জেলায় কর্মরত সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগী দলের প্রতিনিধিগণ এখানে উপন্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com