• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃ’ত্যু

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মুনসুর সরদার গ্যারেজ এলাকায় মটরসাইকেলের ধাক্কায় নিশান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান মুনসুর সরদার গ্যারেজ এলাকার আব্দুর রাহিমের সন্তান।

 

প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশু নিশান বাড়ির মধ্যে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে দৌড়ে রাস্তার উপরে উঠে গলে দ্রুত গতিতে আসা একটি মটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত নিশানকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। উপজেলার খানপুর পর্যন্ত পৌঁছালে নিশানের মৃত্যু হয়।

 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন বলেন, মাথা ফেটে নিশানের মাথার হাড় ভেঙ্গে মাথার ঘিলু বের হয়ে যায়। অবস্থার অবনতি হলে আহত নিশানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com